অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য: এক নজরে সর্বশেষ

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে কাতারের রাস লাফান গ্যাসফিল্ডে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর। এই হামলার জেরে কাতার সে দেশে নিযুক্ত ইরানের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

দেখে নিন এক নজরে সবশেষ আপডেট

কাতারের রাস লাফান গ্যাসফিল্ডে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটি ইরানের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে
সংযুক্ত আরব আমিরাত আবুধাবির হাবশান গ্যাস কেন্দ্র বন্ধ করে দিয়েছে হামলার আশঙ্কায়
সৌদি আরব জানিয়েছে, রিয়াদে তাদের দুটি তেল শোধনাগারে হামলা হয়েছে এবং ইরানের ওপর অবশিষ্ট বিশ্বাসও শেষ হয়ে গেছে
ইসরায়েল ইরানের আনজালি বন্দর ও সাউথ পার্স গ্যাসফিল্ডে হামলা চালানোর পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, এই সংঘাত অনিয়ন্ত্রণযোগ্য হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে
ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় তেল আবিব ও পশ্চিম তীরে চারজন নিহত হয়েছেন
লেবাননের বৈরুত ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৬৮ জনে দাঁড়িয়েছে
কুয়েতি ন্যাশনাল গার্ড আকাশসীমায় একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তুরস্ক, মিশর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সামরিক আগ্রাসনের বিষয় তুলে ধরেছেন
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাস লাফান শিল্প এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে এলএনজি অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে
ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, এ অঞ্চলের জ্বালানি স্থাপনায় আবার হামলা হলে ইরানকে ভয়াবহ জবাব দেওয়া হবে
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, তাদের হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন
মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, ইরানের রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকলেও তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights