অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল শহরে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর নের্তৃত্বে অভিযানে সাথে ছিলেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর রবিউল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী বলেন, টাঙ্গাইল শহরের ৪টি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। এদের কারো অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় এই জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, যাদের ভবন ও রেস্তোরাঁয় অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights