“অচিন পাখি”

“হাসিনা মরিয়ম”

“বিষন্ন আকাশ

একঘেয়ে বৃষ্টির টিপটিপ শব্দ

স্যাঁতস্যাঁতে বিকেলটা যেন-

কিশোরীর গোমড়ানো কান্না-

মাটির সোদা গন্ধ-

আমাকে স্পর্শ করেনা-

বুকের ভেতর হাহাকার করে কে যেন নেই বলে,

দুটি চোখ তারা করে প্রতিনিয়ত আমাকে

বারবার প্রশ্ন করি- কে তুমি?

জবাব মেলে না তার-

বেদনার্ত চোখ দুটির আকুলতা-

হাজারো কষ্টের কথামালা-ঝরে পড়ে অশ্রু হয়ে-

দুর্ভেদ্য সেই ভাষা-বোঝা হয়না আমার

মনে হয় যেন আমাকেই ডাকছে

এসো কাছে এসো মানবী…

চোখ বন্ধ করে আমি কান পেতে রাখি-

শুনতে চেষ্টা করি অস্পষ্ট শব্দ গুলোকে-

শব্দগুলোর মালা গেঁথে মেলে ধরি-

বিমোহিত হই শব্দের গুঞ্জনে…

অচেনা চোখদুটো খুব আপন হয়ে যায় আমার

আমাকেই খুঁজছে সে গ্রহ থেকে গ্রহে-

আমিই নাকি তার সেই

হ্যারিয়ে যাওয়া প্রিয় মুখ…

আমাকে খুঁজে খুঁজে সে,

চলে এসেছে মাটির পৃথিবীতে শুধু

আমিই পারি তাকে একটা অবয়ব দিতে-

যদি কখনও আমার ভালবাসা স্পর্শ করে তাকে-

তবে সে ফিরে পাবে তার সবকিছু…

বড় আপন মনে হয় চোখ দুটিকে…মনে হচ্ছে-

এই চোখ আমি জনম জনম ধরে চিনি-

হাত বাড়িয়ে দিই আমি-ওকে স্পর্শ করার মিশেল

অনূভূতি নিয়ে-

অবাক হয়ে চেয়ে থাকি আমি…আমার অজান্তেই

অস্ফুটে বলি আমি…কে তুমি…

এগিয়ে আসে ও আমার দিকে-

হাতদুটো বাড়িয়ে আমার মুখখানি তুলে ধরে-

বলে…এখনও চিনতে পারনি তোমার তুমিকে-

চেয়ে দেখো আমার চোখে-এখানে

শুধু তোমারই বাস-

আমার সমস্ত অস্তিত্বে তুমি মিলেমিশে একাকার,

হারিয়ে যাওয়া আমরা দুজন-

আবার দুজনকে খুঁজে পেয়েছি…

মনের গভীরে হাতড়াতে থাকি

আকুলভাবে খুঁজতে থাকি

প্রিয় মানবের প্রিয় মুখখানি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights