অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস। সোমবার বিকালে ৩টায় দক্ষিণ সস্তাপুর এলাকায় একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে চিপার মধ্যে আটকে পড়া অবস্থায় ছিল ওই যুবকের লাশটি। এলাকাবাসীর ধারণা চুরি করার উদ্দেশ্যে বহুতল ভবনের পাইপ বেয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে দুই ভবনের চিপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত ওই যুবকটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে টিনশেড সেমিপাকা ঘরের দেয়াল আংশিক ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার এস আই আবু হানিফ জানান, লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights