অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরপাড় এলাকার রাস্তার পাশ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রানী রাসমনী ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার এসআই আখতারুজ্জামান সোহাগ বলেন, রাস্তার পাশে পিছন থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মরদেহটির আনুমানিক বয়স ৪৫ বছর হতে পারে। শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights