অদ্ভুত দুর্ঘটনায় জাম্পা, তবে শঙ্কা নেই

অনলাইন ডেস্ক

এবার সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

জাম্পার দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাম্পাকে পাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার কোনো দুর্ভাবনা নেই।

কামিন্স জানিয়েছেন, টিম হোটেলের সুইমিং পুলে সাঁতরানোর সময় অসতর্কতার কারণে দেয়ালে ধাক্কা লেগে মুখের খানিকটা অংশ কেটে গেছে জাম্পার।
কামিন্স জানালেন, চোখ বন্ধ করে সোজা সাঁতরাতে গিয়েই এমন দুর্ঘটনার শিকার হন জাম্পা।

আগামীকাল রবিবার স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights