অধস্তন আদালতের সময়সূচিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। রবিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সূচি অনুযায়ী রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কোর্ট চলবে। আর আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে।

সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনিবার থাকছে বলেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নতুন সময় সূচি নির্ধারণের কারণ উল্লেখ না করা হলেও জ্বালানি সাশ্রয়ে সরকারের গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights