অধিকৃত গোলান মালভূমিতে বসতি বাড়ানোর অনুমোদন ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ইহুদিবাদী ইসরায়েলের সরকার এবার অবৈধভাবে দখল করে রাখা গোলান মালভূমিতে বসতির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আল-আসাদের পতনের সিরিয়ার আরও ভূখণ্ড দখলের কয়েকদিনের মধ্যে এই সিদ্ধান্ত নিল তেল আবিব।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, অধিকৃত অঞ্চলের ‘জনমিতিক উন্নয়নের’ এই পরিকল্পনাকে ‘সর্বসম্মতিক্রমে অনুমোদন’ করেছে। এ পরিকল্পনার লক্ষ্য ওই অঞ্চলে ইসরায়েলি জনসংখ্যা দ্বিগুণ করা।

সম্প্রতি আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের দখল করা নতুন সিরীয় ভূখণ্ডে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না। নতুন দখল করা এই এলাকার মধ্যে মাউন্ট হারমনের মতো গুরুত্বপূর্ণ স্থানও রয়েছে। সেখান থেকে দামেস্কের ওপর নজরদারি করা যায়। মাউন্ট হারমন ১৯৭৩ সালের যুদ্ধের পর সম্পাদিত এক চুক্তি অনুযায়ী নিরস্ত্রীকৃত অঞ্চল অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, বর্তমানে গোলান মালভূমিতে প্রায় ৩১ হাজার ইসরায়েলি অবৈধভাবে বসতি স্থাপন করে বসবাস করছে। তারা সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে বাস করে। দ্রুজরা নিজেদের মূলত সিরীয় হিসেবে পরিচয় দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights