অধিনায়কত্ব ফুলের বিছানা নয়, বাবরকে শহীদ আফ্রিদি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের হারের পর সাবেক ক্রিকেটারদের অনেকেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও কথা বলেছেন।

সামা টিভির এক অনুষ্ঠানে পাকিস্তান দলের পারফরম্যান্স ও বাবরের অধিনায়কত্বে হতাশ আফ্রিদি বলেন, ‌‘অধিনায়কত্ব ফুলের বিছানা নয়। দলের মধ্যে অধিনায়কই সবকিছু। তাই অধিনায়ক উজ্জীবিত না থাকলে দলের ভালো করার কোনো সুযোগ নেই।’
আফগানিস্তান ম্যাচে বাবরের শরীরী ভাষার সমালোচনা করে শহীদ আফ্রিদি বলেন, নেতৃত্বের ধরন না বদলালে বাবর দলকে ম্যাচ জেতাতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights