অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।

রবিবার এক শোক বার্তায় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, সহকর্মী, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও জাতীয় জ্ঞানচর্চায় তার অসামান্য অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সমগ্র জাতি দীর্ঘদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও জানানো হয় শোক বার্তায়।

এর আগে, রবিবার দুপুর আড়াইটায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৮৬ বছর বয়সে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তার সহধর্মিণী, একমাত্র কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights