অনন্ত-রাধিকার বিয়েতে অক্ষয় যাননি কেন?

অনলাইন ডেস্ক
অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিতরা মুম্বাই চলে এসেছেন। অবশেষে ১২ জুলাই শুক্রবার সাতপাকে বাঁধা পড়ছেন তারা। বছরের সেরা ইভেন্ট অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে থাকতে পারেননি অক্ষয় কুমার। হঠাৎ করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

বিয়ের দিন মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন ছবি সারফিরা। এই ছবির প্রচারের সময় অসুস্থবোধ করেন অক্ষয়। করোনা পজিটিভ হবার পরে নিজেকে আইসোলেশনে রেখেছেন এ অভিনেতা।

ভারতীয় সংবাদমমাধ্যমের খবর অনুযায়ী, ‘গত দু’দিন ধরে শারীরিকভাবে দুর্বল বোধ করছিলেন অক্ষয় কুমার। তার অভিনীত ‘সারফিরা’ সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়াগায় ভ্রমণ করছিলেন। এরপর কোভিড-১৯ পরীক্ষা করান, যার ফলাফল পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেকে আলাদা করে রেখেছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন অক্ষয়। যদিও এ বিষয়ে এখনো অফিসিয়াল কোনও বিবৃতি জারি করেননি অক্ষয় কুমার কিংবা তার পরিবার।’
শুক্রবার অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান হয়। অনন্ত-রাধিকার বিয়ের অতিথি তালিকা বেশ লম্বা। রয়েছেন, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বরিয়া রায় বচ্চন, জাহ্নবী কাপুর, হানি সিং, অনন্যা পান্ডে, করিনা কাপুর খান, কারিশমা কাপুর, সাইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকারা।

প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত ‘সারফিরা’ পরিচালনা করেছেন সুধা কোঙ্গারা। এতে অভিনয় করেছেন- রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাস প্রমুখ। সেই ছবির প্রচারে গিয়েই কোভিড আক্রান্ত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights