অনলাইচট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মো. জাহেদ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সরফভাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জাহেদ পশ্চিম সরফভাটা এলাকার নারায়ণ নগর গ্রামের মৃত আবদুস শহীদের ছেলে।

পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি টিম সরফভাটা এলাকায় অভিযান চালিয়ে জাহেদের বসতঘরে থেকে একটি একনলা বন্দুক, নয়টি কার্তুজ এবং বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights