অনলাইন ভার্সন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়ায় নিখোঁজের চারদিন পর পুকুরে ভেসে উঠেছে জসীম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রামের একটি পুকুরে ওই ব্যক্তির লাশ ভেসে ওঠে। জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মৃত আহমদ ছৈয়দের ছেলে।
জসীমের বড় ভাই মো. কাশেম জানান, সকালে খবর পেয়ে জসীমের লাশ শনাক্ত করেছেন। জসীম গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। জসীম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। লাশে পচন ধরে গেছে।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিখোঁজের চারদিন পুকুরে ভেসে উঠল মরদেহ
প্রতীকী ছবি