অনুমতি ছাড়া ঢাবি উপাচার্যসহ শীর্ষ ব্যক্তিদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

পূর্বানুমতি ছাড়া কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের নাম ব্যবহার করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতি নেয়ার জন্য আয়োজকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বানুমতি ছাড়াই আমন্ত্রণপত্র বা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ এবং অপরাপর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অতিথি হিসেবে উল্লেখ করা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সংগঠন বা অনুষ্ঠান আয়োজকদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/প্রক্টরের অনুমতি নেয়ার জন্য আয়োজকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights