অনুশীলনে ফিরলেন মাহমুদুল্লাহ

অনলাইন ডেস্ক
এশিয়া কাপ সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের প্রস্তুতিমূলত ক্যাম্প। এখান থেকেই নেওয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যে কারণে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হারালেও ক্যাম্পে অবস্থান করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছুটি শেষে অনুশীলনে ফিরেছেন রিয়াদ।

বুধবার দুপুর দুইটার দিকে মিরপুরে যান তিনি। এরপর মূল মাঠে রানিং ও ফিল্ডিং অনুশীলনের পর একাডেমি মাঠে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

জানা গেছে, এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকে ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। এর মধ্যেই এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা ৮ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে আলাদা ক্যাম্প করার কথা বলা হয়েছিল গণমাধ্যমগুলোতে। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু বলেনি বিসিবি।
যদিও কয়েকদিন ধরেই জাতীয় দলের বাইরেও বেশ কয়েকজন ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা গেছে। এর মধ্যে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা তামিম ইকবালও আছেন। সৌম্য সরকার, সাইফ হাসানদেরও দেখা যাচ্ছে এসব অনুশীলনে। ডেভেলপমেন্ট কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights