অন্তঃসত্ত্বা ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট

অনলাইন ডেস্ক

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। শুক্রবার তিনি নিজেই এই ঘোষণা দেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়া তিনিই প্রথম হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অন্তঃসত্ত্বা লিভিট জানান, আগামী মে মাসে তাদের ঘরে একটি কন্যাসন্তান আসছে। তিনি লেখেন, বড়দিনের সেরা উপহার—একটি কন্যাসন্তান।

অন্তঃসত্ত্বা লিভিট এই সময়টায় তাকে সমর্থন দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, হোয়াইট হাউসে পরিবারবান্ধব পরিবেশ তৈরি করার জন্য প্রেসিডেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ।

২৮ বছর বয়সী ক্যারোলিন লিভিট চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। এতে তিনি এই পদে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হন।

তিনি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্টকে জোরালোভাবে সমর্থন করার জন্য পরিচিত এবং সাংবাদিকদের কঠিন প্রশ্নের জবাব দিতে বেশ দক্ষতা দেখিয়েছেন। সূত্র: সিএনএন, সিবিএস, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights