অন্ধকারে আলো নিয়ে এগিয়ে চলছেন প্রধানমন্ত্রী: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওসংসদীয় উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের নেত্রী হলেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন বাংলার মানুষ যেন ক্ষুধায় অন্ন পায়, পরনে বস্ত্র পায়। একই সাথে যেন সে শিক্ষার আলোতে আলোকিত হয়। সেজন্য আমাদের প্রধানমন্ত্রী পরিশ্রম করে যাচ্ছেন। গতকাল সন্ধ্যায় বিদ্যানিকেতন হাই স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক আত্মত্যাগ করে আজকের এই জায়গায় আসতে হয়েছে। তার পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করছেন। করোনার ফলে সারা পৃথিবী ঝাঁকি খেয়েছে। কিন্তু এই করোনায় আমাদের প্রধানমন্ত্রী খাবার ও ভ্যাকসিন পৌঁছে দিয়েছেন। শুধু সরকারি প্রতিষ্ঠান নয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও সহযোগিতার কারণে কোন ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, অন্ধকারে আলো নিয়ে এগিয়ে চলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আলোর সঞ্চার করেছেন মানুষের জীবনে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights