অন্য নারীর দিকে তাকানো নিয়ে ঝগড়া, যুবকের চোখে সুঁই ঢুকিয়ে দিলেন প্রেমিকা!

অনলাইন ডেস্ক

অন্য নারীর দিকে তাকানোর জেরে ঝগড়ার এক পর্যায়ে প্রেমিকের চোখে সুঁই ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত শনিবার মিয়ামি-ডেড কাউন্টির একটি বাড়িতে ঘটে এই ঘটনা।

জানা গেছে, দেশটির ফ্লোরিডার এক বাসিন্দা পোষা কুকুরকে জলাতঙ্কের টিকা দিতে দুটি ইনজেকশন কিনে এনেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো কুকুরের শরীরে নয়, ঢুকেছে তার নিজের চোখেই।

এই ঘটনায় ৪৪ বছর বয়সী প্রেমিকা সান্দ্রা জিমেনেজকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশের ভাষ্য, ওই ব্যক্তির সঙ্গে প্রায় আট বছরের সম্পর্ক সান্দ্রার। কিন্তু প্রেমিক অন্য নারীদের দিকে তাকানো নিয়ে আপত্তি ছিল তার।

অভিযোগপত্রে বলা হয়েছে, সান্দ্রা তার প্রেমিকের চোখের পাতায় ইনজেকশনের সূঁচ ঢুকিয়ে দিয়েছিলেন এবং এর জন্য ওই ব্যক্তিতে হাসপাতালে যেতে হয়েছিল।

ভুক্তভোগী প্রেমিক পুলিশকে জানিয়েছেন, তিনি একটি সোফায় শুয়ে ছিলেন। সেই সময় সান্দ্রা দুটি ইনজেকশন নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং ডান চোখের পাতায় আঘাত করেন।

এর পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রেমিকা। আর আহত প্রেমিক পুলিশের হেল্পলাইনে ফোন দেন। কয়েক ঘণ্টা পরে বাড়ির বাইরে একটি গাড়ির ভেতর ঘুমন্ত অবস্থায় সান্দ্রাকে খুঁজে পায় পুলিশ।

তবে অভিযুক্ত প্রেমিকা নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার দাবি, অভিযোগকারী নিজের হাতেই আঘাতপ্রাপ্ত হয়েছেন। সূত্র: হাফপোস্ট, ইউএসএ টুডে, মিরর ইউকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights