অপহরণকারী নারীকে যেভাবে বশে এনেছিলেন আল পাচিনো

অনলাইন ডেস্ক

‘দ্য গডফাদার’ (১৯৭২), ‘স্কারফেস’ (১৯৮৩), ‘সেন্ট অব আ ওম্যান’ (১৯৯২)-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা আল পাচিনো। অস্কার পুরস্কারও জিতেছেন তিনি।

তবে এই খ্যাতির আগেই তিনি পড়েছিলেন এক ভয়াবহ ঘটনার কবলে। একবার পানশালা থেকে বেরিয়ে বাসার পথে বের হন আল পাচিনো। সেবার তিনি ভুলে গিয়েছিলেন বাড়ির পথ। তখন তিনি ছিলেন তাগড়া জোয়ান।

তিনি জানিয়েছেন, হন্যে হয়ে বাড়ির পথটা খুঁজছিলেন। ঠিক সেই মুহূর্তে এগিয়ে এলেন এক নারী। তার কারে ওঠার আমন্ত্রণ জানান। চালকের আসনে বসা সেই নারী বলেছিলেন, ‘তোমাকে বাসায় পৌঁছে দেব।’
আগপাছ না ভেবে ঢুলুঢুলু চোখে গাড়িতে উঠেছিলেন পাচিনো। তবে তার জন্য কী অপেক্ষা করছে, তখনো বুঝে উঠতে পারেননি। ততক্ষেণ নেশার ঘোর খানিকটা কেটে গেছে। গাড়িটা খানিকটা এগিয়ে চোখ কচলাতে কচলাতে আল পাচিনো আবিষ্কার করলেন, গাড়িটা তার বাসার দিকে নয়, অন্য দিকে যাচ্ছে।

আল পাচিনো জানতে চাইলেন, ‘তুমি কোথায় যাচ্ছো?’ সেই নারী গলা উঁচিয়ে বলছেন, ‘আমি তোমাকে অপহরণ করছি।’ পাচিনো ভেবেছিলেন, সেই নারী মশকরা করছেন। ১৫ অক্টোবর প্রকাশিত আত্মজীবনী ‘সনি বয়’-এ ঘটনাটি লিখেছেন ৮৪ বছর বয়সী আল পাচিনো।

আল পাচিনো লিখেছেন, একপর্যায়ে উপায়ান্তর না পেয়ে গাড়ির দরজা খুলে লাফ দেন। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থেকে লাফ দেওয়ার পর সেই নারীর মন গলে। তাঁকে বাসায় পৌঁছে দিতে সম্মত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights