অপহৃত কলেজছাত্রকে উদ্ধার, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীতে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবি করা হয়। এসময় ৯৯৯ ফোন করলে পুলিশ এসে ওই ছাত্রকে উদ্ধার করে। পরে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পরশুরাম থানার পুলিশ। শুক্রবার সকালে নগরীর কুকরুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার নির্মল চন্দ্র রায়ের ছেলে জনি কুমার রায় (২৫) রংপুর নগরীর কামালকাছনা এলাকায় থেকে রংপুর সরকারি কলেজে অনার্সে লেখাপড়া করেন। তার চলাচল কিছুটা তৃতীয় রিঙ্গের মত হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে তুলে নিয়ে তার কাছে টাকা দাবি করা হয়। এক পর্যায়ে বিষয়টি ৯৯৯ ফোন করে জানানো হলে পুলিশ এসে জনিকে উদ্ধার করেন। অপহরণ ও টাকা চাঁদা চাওয়ার অভিযোগে শুক্রবার সকালে কুরুরুল এলাকা থেকে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রিতম হাসান, রেজাউল করিম বিটু ও জাহেদুল আলমকে গ্রেফতার করা হয়।

পরশূরাম থানার ওসি হোসেন আলী জানান, এবিষয়ে ভিকটিম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights