অপহৃত নবজাতক শিশু উদ্ধার, আটক ২

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার ধামরাইয়ে সাত দিনের নবজাতক শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

শুক্রবার (৩ মার্চ) যশোরের অভয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটক আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। অভিযানে অপহরণকারীদের কাছ থেকে সাত দিনের নবজাতককেও উদ্ধার করা হয়েছে। রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights