অপারেশন ডেভিল হান্টে আরও ৫২৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনে গত ২৪ ঘণ্টায় আরও ৫২৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান ছাড়াও অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এক দিনে ১ হাজার ৫০৩ জন গ্রেফতার হলেন।

আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি শুটার গান, একটি পিস্তলের গুলির খোসা, একটি লাল রঙের তাজা সীসার কার্তুজ, দুটি কার্তুজের খোসা, একটি চাপাতি, দুটি রামদা, একটি ছেনি, দুটি দা, ৪টি ছোরা, একটি ধারালো চাকু, দুটি ধামা, একটি স্টিলের তৈরি ব্যাটন, একটি প্লাস এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে। যৌথবাহিনী সারা দেশে একযোগে এই অভিযান পরিচালনা করছে।

ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিল বা ‘শয়তান’ নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights