অবরোধের প্রতিবাদে রাজশাহীতে আওয়ামী লীগের শান্তি মিছিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

বৃহস্পতিআার বিকেলে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, বদিউজ্জামান খায়ের, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে সবসময়ই মাঠে থাকার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights