অবরোধের সমর্থনে জয়পুরহাটে ছাত্রদলের মশাল মিছিল

জয়পুরহাট প্রতিনিধি
নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে জয়পুরহাটে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় শহরের গুলশান মোড় এলাকায় এ মশাল মিছিল বের করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল, যুগ্ম আহ্বায়ক বদরুল, জয়পুরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তামিম প্রমুখ।

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights