অবরোধে নাটোরে যান চলাচল স্বাভাবিক

নাটোর প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন নাটোরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আন্তঃজেলার বিভিন্ন রুটে বাস ট্রাক, ট্রেনসহ বিভিন্ন যান চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক আছে। তবে যাত্রী সংকটে ঢাকাগামী বাস চলাচল কমে গেছে। আইনশৃঙ্খলা পারিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোন বিএনপি-জামায়াতের পিকেটারকে পিকেটিং করতে দেখা যায়নি।

এদিকে বিএনপি-জামায়াতের মহাসমাবেশের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের উপর হামলা, পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগসহ সাধারণ জনগণের জানমালের ক্ষতির প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে নাটোর জেলা আওয়ামী লীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights