অবরোধ কর্মসূচি পালন করার জন্য দেশবাসীর প্রতি কর্নেল অলির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ডাকা আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে সমর্থন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য তিনি এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে কর্নেল অলি বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে অবরোধ সফল করবেন। আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে হবে। সাংবিধানিক অধিকার ও মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে। কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না। নিজের পায়ে কুড়াল মারবেন না। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights