অবরোধ সমর্থনে পুরান ঢাকায় জবি ছাত্রদলের মিছিল
লিমন ইসলাম, জবি প্রতিনিধি
বিএনপি-জামাতের ডাকা ৬ষ্ঠ দফায় সর্বাত্মক অবরোধের সমর্থনে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮ টার দিকে ধোপখোলা কাঠের পোল এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা।
জবি শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবিএম মাহমুদ আলম সর্দার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ,
মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ,
আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব, সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন,
স্বাস্থ্য বিষয় সম্পাদক- রায়হান হোসেন অপু, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান,
তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, আপ্যায়ন সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ সাংগঠনিক সম্পাদক-সাঈদুল হাসান, মামুন জামান, ফয়সাল, সাগর, মনিরুজ্জামান, মাসফিক, সদস্য রায়হান, এ সানি, সাদিক সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের আঙ্গাবহ নির্বাচন কমিশন যদি এই তফসিল অনতিবিলম্বে বাতিল না করে তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাতিল করতে বাধ্য করবে। ফ্যাসিস্ট সরকারের পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলনের মাধ্যমে রক্তাক্ত রাজপথেই এদেশের গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার ফয়সালা করবো ইনশাআল্লাহ।
