অবশেষে নীরবতা ভাঙলেন রণবীর শোরে

অনলাইন ডেস্ক
প্রায়ই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন বলিউড অভিনেতা রণবীর শোরে। বিগ বস ওটিটি থ্রি-তে দ্বিতীয় রানার আপ হওয়া এই অভিনেতা এবার দাবি করলেন, বিচ্ছেদের পর অভিনেতা পূজা ভাটের ভাই তাকে শারীরিকভাবে হেনস্থা করেছিল।

সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর আরও অভিযোগ করেন, পূজার বাবা চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট তাকে নিয়ে মিথ্যা গল্প ছড়িয়েছেন।

সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘সেই সময় যখন আমাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আমি অনুভব করেছিলাম যে, তার প্রতি আমার যে শ্রদ্ধা ছিল, সেটাকে উনি খারাপভাবে ব্যবহার করেছিলেন। যখন সেই ঝামেলাটা হল, তিনি আমার বাবাকে বললেন, আমার মনে হয় আমাদের ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়া উচিত। যা হয়েছে বাচ্চাদের মধ্যে। পরের দিন উনি আমার ব্যাপারে ভুল তথ্য দিলেন মিডিয়াকে। মাকে মদ্যপ নির্যাতনকারী ব্যক্তি হিসেবে চিত্রিত করলেন। যা ছিল সব মিথ্যে সাজানো নাটক।’
রণবীর আরও বলেন, ‘তার ভাই আমাকে লাঞ্ছিত করেছে। উনি (মহেশ ভাট) ওদের বলতে পারতেন, ওদের সঙ্গে ওভাবে কথা বলো না। সেই অর্থে আমি অনুভব করেছি যে তিনি আমার সঙ্গে খারাপ করেছেন। এগুলো সবই ২৫ বছরের পুরনো গল্প, আমি এখন আর এগুলোর মধ্যে ঢুকতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights