অবশেষে ব্রাজিলের জার্সিতে নেইমার

অনলাইন ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় তিন বছর পর অর্থাৎ ৯৮২ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর ব্রাজিলের আর খেলা হয়নি সান্তোস তারকার। চোট, পুনর্বাসন আর অনিশ্চয়তার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আবার ফুটবল মাঠে দেখা যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের ৭৫ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে মাঠেন নামেন তিনি। তার প্রত্যাবর্তনে পুরো মায়ামি স্টেডিয়ামের সমর্থকদের আনন্দ ছড়িয়ে পড়েন। সবাই নেইমারকে মাঠে আমন্ত্রণ জানান। চোটের কারণে ২০২৩ সালের ১৭ অক্টোবর মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি। ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের জার্সি আবারও গায়ে তোলার অপেক্ষাটা ক্রমাগত বাড়ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights