অবশেষে মার্কিন নৃত্যশিল্পী কারেলিনাকে মুক্তি দিল রাশিয়া

অনলাইন ডেস্ক

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে রুশ-মার্কিন দ্বৈত নাগরিক কেসেনিয়া কারেলিনাকে মুক্তি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয়।

দেশটির কারাগারে এক বছরের বেশি সময় বন্দি ছিলেন এই মার্কিন-রাশিয়ান ব্যালে নৃত্যশিল্পী।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

খবরে বলা হয়, কেসেনিয়া কারেলিনার আইনজীবী মিখাইল মুশাইলভ জানান, আবুধাবি বিমানবন্দরে বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর কারেলিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মিখাইল মুশাইলভ বলেন, কারেলিনা বন্দি বিনিময়ের আওতায় ছিলেন। বিনিময়টি আবুধাবিতে হয়েছে এবং কয়েক ঘণ্টা আগে তিনি বিমানে করে আবুধাবি ছেড়ে চলে গেছেন।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘কেসেনিয়া কারেলিনা একটি বিমানে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন। রাশিয়া তাকে এক বছরেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে আটকে রেখেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন। তিনি (ট্রাম্প) সকল আমেরিকানদের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights