অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে : রিজভী

অনলাইন ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ‎রহুল কবীর রিজভী বলেছেন, ‎ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে। প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে, এ নিয়ে কমিশনের প্রস্তুতি কী জানতে চেয়েছি। তবে কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।

আজ রবিবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এবং সীমানা পুনঃনির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে। সীমানা পুনঃনির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। কোনো স্পেসিফিক আসন নিয়ে আলোচনা হয়নি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নানা সময়ে তুলে ধরেছি। ‎সার্বিক প্রস্তুতি আমরা জানতে এসেছি। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে বলে আশা করি। ‎সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নুর। তার ওপর যেভাবে হামলা হয়েছে এটা নিন্দনীয়। এ নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights