অবিস্ফোরিত ৫ ককটেলসহ ৪ কিশোর আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে সড়কে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করার সময় হাতেনাতে অবিস্ফোরিত ৫টি ককটেলসহ ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড চৌধুরী মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলো, সুবর্ণচর উপজেলায় চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজ্জাদুর রহমান (১৯), রাশেদ ইকবালের ছেলে ইমতিয়াজ আহমেদ (২০), মো. বাবুলের ছেলে সাইমুন ইসলাম ওরফে আল-আমিন (২০) ও আহমেদ মোস্তফার ছেলে মো. ইমতিয়াজ আহমেদ ওরফে ইমন (২০)।
চরজব্বর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, হরতালের সমর্থনে তারা জনমনে আতঙ্ক ছড়াতে সড়কে ককটেল বিস্ফোরণ করছিল। হাতেনাতে আটক করে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights