অবৈধভাবে চা প্যাকেটজাত করার অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২টি অবৈধ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত করা চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, অনুমোদনহীন চা ব্র্যান্ড ও নকল প্যাকেট ব্যবহার এবং চা কেনার বৈধ কাগজপত্র না থাকায় চাক্তাইয়ের তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার বিকেলে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

মোহাম্মাদ রুহুল আমীন জানান, চাক্তাইসহ কয়েকটি এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন চা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে নিজাম টি হাউসকে ৫০ হাজার, চট্টলা টি হাউসকে ২০ হাজার এবং আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে চায়ের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights