অবৈধ বালু উত্তোলনের অভিযোগে চার বাল্কহেডে দুই লাখ টাকা জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
অবৈধ বালু উত্তোলনের অভিযোগে চার বাল্কহেডে দুই লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে হানিফের মালিকানাধীন দুটি, রহিমের একটি এবং তুহিনের একটি বাল্কহেড জাহাজ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। হাসান।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত চারটি বাল্কহেড জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে হানিফের মালিকানাধীন দুটি, রহিমের একটি এবং তুহিনের একটি বাল্কহেড জাহাজ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী চারটি বাল্কহেড জাহাজকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।