অভয়নগরে নিটল টাটা মটরসের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
আমিরুল ইসলাম
যশোরের অভয়নগরে নিটল টাটা মটরস লিঃ এর বিরুদ্ধে সরকারি গাছ কেটে নিজেদের যাতায়াতের জন্য রাস্তা করার অভিযোগ উঠেছে। গত সোমবার(২৩ ফেব্রুয়ারি) সাকলে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উত্তরপাড়া সিংগেরপাড়া রূপ সনাতন ধামের রাস্তা থেকে এই গাছ কাটা হয়। এসময় এলাকাবাসী বাঁধা দিলে তা অমান্য করে গাছ কাটা হয়। অভিযোগ উঠেছে নিটল মটরসের কর্মচারী নারায়ণ দাড়িয়ে থেকে লেবার দিয়ে গাছ কাটেছে।
এলাকাবাসী জানান গাছ কাটার খবর দিলে স্থানীয়প্রেমবাগ ইউনিয়ন ভূমি অফিস থেকে পিয়ন আবু সাঈদকে ঘটনা স্থলে আসেন।
আবু সাঈদ নিটন টাটা মটরস লিঃ এর জি এম মো মিজান রহমান সাহেবের অফিসে বসে থেকে গাছ কাটার সহযোগিতা করেন।
সাংবাদিকদের উপস্থিতির কথা শুনে তিনি (আবু সাঈ) তরি ঘুরি করে গাছ কাটার স্থলে আসেন। জানতে চাইলে আবু সাঈদ বলেন, নায়েব আরিফুল ইসলাম যশোরেে আছেন তাই আমি এসেছি।
এবিষয়ে নিটল মটরস লিঃ এর জিএম মিজানুর রহমান বলেন, ওই গাছ গুলো আমাদের কোম্পানির নিজস্ব জমিতে হওয়ায় আমরা কেটেছি, সরকারি গাছ কাটা হয়নি। আপনারা আমার অফিসে আসুন বাকি কথা এখানে হবে। তিনি আরও বলেন, গাছ কাটার আগে স্থানীয় নেতা সৈয়দ মহসিন সহ অনেক কে জানিয়েছিলাম।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুলাহ আল ফারুক বলেন, সরকারি গাছ কাটলে তে আয়নানুপ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights