যশোর জেলার অভয়নগরে সন্ত্রাসীর রামদায়ের কোপে নারীসহ জখম দুই জন
স্টাফ রিপোর্টারঃ
আমিরুল ইসলাম
অভয়নগর উপজেলার ধোপাদী (দক্ষিণপাড়া) গ্রামে শিশুদের মধ্যে খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের রামদায়ের কোপে নারী সহ দুইজন রক্তাত্ব জখম হয়েছেন। এরা হলেন ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী বিলকিস বেগম(৪৮)
ও তার চাচাতো ভাসুর রুহুল আমিন মোল্যা(৫৮)।গত বুধবার সকাল দশটায় প্রতিবেশী গোলাম আলী মোল্যার ছেলে সাইফুদ্দিন মোাল্যা (৩৮)তার লোকজন নিয়ে এ হামলার ঘটনা ঘটনা ঘটায়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে রুহুল আমিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলানা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ সময় ধস্তা ধস্তিতে সাইফুল্লারও দুইজন লোক আহত হয়েছে বলে জানা গেছে।
এঘনায় গত শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
থানার অফিসার ইনচার্য(তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
