অভিনয় জীবনের নোংরা অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আশা

অনলাইন ডেস্ক

ছোট পর্দায় ১০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী আশা নেগি। কর্মক্ষেত্রে পেয়েছেন তীব্র সাফল্য। অভিনয় করেছেন ‘পবিত্র রিশতা’র মতো বেশ কিছু নামকরা মেগাসিরিয়ালে। কিন্তু এই অভিনেত্রীরও ক্যারিয়ারের শুরুর দিকে পড়তে হয়েছে বিভিন্ন ধরণের সমস্যায়। এমনকি এসেছে কুপ্রস্তাবও।

এবার আশার কাছে আসা কুপ্রস্তাব নিয়ে সরাসরি মুখলেন এই অভিনেত্রী। তিনি জানান, একজন কো-অর্ডিনেটর তাঁকে কাজ পাওয়ার জন্য আপস করতে হয় এই কথাটা বুঝিয়ে মগজ ধোলাই করার চেষ্টা করেছিলেন।

কাস্টিং কাউচে কী ধরণের নোংরা অভিজ্ঞতার মাঝে দিয়ে যেতে হয় এ নিয়ে হাউটারফ্লিকে এক সাক্ষাৎকার দিয়েছেন আশা নেগি। আশা বলেন, ‘তখন কো-অর্ডিনেটর ছিল। কিন্তু কো-অর্ডিনেটর ছাড়াও কিছু লোকজন থাকত, যাদের ওখানে সেই ভাবে কোনও কাজ থাকত না।
তাই আমি যখন সেটা বুঝতে পারলাম, ওদের সঙ্গে দেখা করা বন্ধ করে দিলাম। আমি খারাপ কিছু হওয়ার আগেই যে বুঝে গিয়েছিলাম, এটা ভাবলে আমার স্বস্তি লাগে। কিন্তু একদম শুরু থেকেই তো সব বুঝে যাইনি। কাস্টিং কাউচের এর এক ব্যাক্তি তখন টেলিভিশন, বিনোদন জগত ইত্যাদি অনেক বিষয় নিয়ে বহু কথা বলতেন।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তখন আমার বয়সও অল্প, ওই ২০ এর আশেপাশে। সেভাবে কিছুই জানি না এই জগতটা সম্পর্কে, তাই খুব স্বাভাবিক ভাবেই আমি সব শুনতাম। সেই সময় তিনি প্রায় আমার মগজ ধোলাই করার চেষ্টা করছিলেন। আমাকে বলেছিল যে এটাই হয়, এভাবেই তুমি বড় হবে। ওই ব্যক্তি আমাকে বলেছিলেন, টিভির অভিনেত্রীরা সবাই আপস করেছেন।

আশা বলেন, সরাসরি তিনি কোনও কুপ্রস্তাব আপস করার অফার না পেলেও আকারে ইঙ্গিতে এসব বাজে উদ্দেশ্য বোঝাতে চেষ্টা করেছিলেন সেই ব্যাক্তি। কিন্তু সেটা থেকে অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে, যদি আপস করেই কাজ পেতে হয় তবে তিনি এভাবে কাজ করতে বা বিনোদন জগতে তার ক্যারিয়ার গড়তে বিশেষ আগ্রহী নন।

ক্যারিয়ারের প্রথমদিকের সেই সময় এই কথা শুনে আশা অনেকটা আতঙ্কিত হয়েছিলেন। ‘পবিত্র রিশতা’ নামের একটি টিভি সিরিয়ালে কাজ করতে ওই সময়টাতে এই অভিনেত্রী। সেই মেগাসিরিয়ালের এক অভিনেতাকে আশা ফোন করে এই ঘটনার কথা জানিয়েও ছিলেন। কিন্তু এই ঘটনায় সেই অভিনেতা আশ্চর্য তো হননি, বরং এটাকে একটি সাধারণ ঘটনা হিসাবে এড়িয়ে গিয়েছিলেন।

এই বিষয়ে আশা আরও বলেন, ‘আমি ওকে বলেছিলাম, যদি এইসব করতে হয় তবে আমি মোটেও আগ্রহী নই। তবে, এই সব হয়, এটা স্বাভাবিক বলে উত্তর দিয়েছিলেন আমার সহকর্মী। এমনকি তিনি অবাকও হননি আমার কথা শুনে।’

আশা নেগি জনপ্রিয় টিভি শো ‘পবিত্র রিশতা’-তে ‘পূরবী দেশমুখ কির্লোস্কার’-এর চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয়। এছাড়াও তিনি বেশ কিছু টিভি শো করেছেন। তাছাড়াও অভিনেত্রী গৌরবী কর্মকারের সঙ্গে ওয়েব সিরিজ ‘বারিশ’-এ অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights