অভিন্ন জলরাশি নীতিমালা না হলে বন্যাঝুঁকি আরও বাড়বে : রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক

অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যাঝুঁকি আরও বাড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘অতি বৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেয়ার কারণে বন্যা হচ্ছে। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনও একটি কারণ। তাই ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি আরও বাড়বে।’

রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ওমেন ফর ক্লাইমেট রেসিলেন্ট সোসাইটির এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে শেরপুর, ফেনী, নোয়াখালীতে বন্যাসহ আবহাওয়ার চরমভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী আমরা নিজেরাই। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।’

এসময় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করার আহবান জানান সৈয়দা রিজওয়ানা। তিনি আরও বলেন, ‘উন্নত দেশগুলো বেশি তেল পোড়ায়। এ কারণে লস ডেমেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে টাকা দেয়ার কথা থাকলেও তা দেয়নি। তারা বড় বড় কথা বলে। তবে সুইডেন এর মধ্যে ব্যতিক্রম। আগামী মাসে সকল দেশ একসাথে হবে। সেখানে এ বিষয়ে কথা বলা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights