অভিযানের খবরে ডাব রেখে উধাও বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বেশ কিছুদিন ধরে ডাবের বাজারে চলছে অস্থিরতা। বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। কিন্তু অভিযানের কথা শুনে ডাবের ভ্যান ফেলে পালিয়ে গেছে বিক্রেতা। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে এমন দৃশ্য দেখা গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কয়েকগুণ চাহিদা বেড়েছে ডাবের। আর অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে দাম বাড়িয়ে জিম্মি করছেন রোগী ও স্বজনদের। অভিযানে এসে আমরা প্রমাণও পেয়েছি। এক ব্যবসায়ী অবৈধভাবে বিক্রির জন্য ৪-৫টা ডাব রেখে পুরোটাই সংরক্ষণ করছে। এসব ডাবগুলো বিক্রি হয়ে গেলে পরে আবার মজুদ করা স্থান থেকে আরও ডাব নিয়ে আসে। ওই ডাব বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি ও মজুদ করায় দুই বিক্রেতাকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। হাসপাতাল এলাকায় বেশ কয়েকটি ডাব বিক্রির দোকান থাকলেও অভিযানের খবরে ডাব রেখে পালিয়ে যায় বিক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights