অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ়ে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক সই

মালয়েশিয়া প্রতিনিধি

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফা আব্দুল আজিজ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবি রানি কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

ইপিবির এক বিবৃতিতে জানানো হয়, এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে শক্তিশালী কাঠামো তৈরি করবে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হবে।

সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো রপ্তানি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights