অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
অর্থ আত্মসাতের তিন মামলায় সাজাপ্রাপ্ত এবং আরও ৩টি মামলায় পরোয়ানাভুক্ত আসামি রাসেল মোল্লা ওরফে আসাদুজ্জামানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা গণমাধ্যমে জানান, রাসেল মোল্লা ওরফে আসাদুজ্জামান প্রতারণার মামলার আসামি। তিনি বাদীর কাছ থেকে ৩০০ টাকার স্ট্যাম্প করে ব্যবসার কথা বলে ধার হিসেবে ২০১৯ সালের ৩১ জুলাই ১২ লাখ টাকা নেন। পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন।

রাসেল একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে ৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় এক বছর করে সাজা পরোয়ানা এবং ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে। পরোয়ানা এড়ানোর জন্য তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights