অলিম্পিকে ইতিহাস গড়ার পথে ইরানের নারী তায়কোয়ান্দো ক্রীড়াবিদরা

অনলাইন ডেস্ক
প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছে ইরানের দুই সদস্যের জাতীয় মহিলা তায়কোয়ান্দো দল। তারা হলেন- নাহিদ কিয়ানি ও মোবিনা নেমাতজাদেহ।

২৫ বছর বয়সী নাহিদ কিয়ানি এর আগে ২০২৩ সালে নেগেটিভ ৫৩ কেজি তায়কোয়ান্দো বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন।

১৮ বছর বয়সী তায়কোয়ান্দো খেলোয়াড় মোবিনা নেমাতজাদেহ তার ক্যারিয়ারে ২০২২ সালের বিশ্ব জুনিয়রে সোনা জিতেছেন। তিনি এশিয়া মহাদেশের প্রতিযোগিতায় ইরানের একমাত্র নারী তায়কোয়ান্দোবিদ হিসেবে নির্বাচিত হন এবং ফাইনালে উঠতে সক্ষম হন। ইরানের নারী তায়কোয়ান্দোবিদদের মধ্যে তার স্থান তৃতীয়।
এর আগে ইরানের নারী তায়কোয়ান্দো দল ২০১৬ সালের অলিম্পিকে ইরানের পক্ষে প্রথম পদক জিতেছিল। এবারের প্যারিস অলিম্পিকে ইরানের পক্ষ থেকে দুই নারী তায়কোয়ান্দোবিদ অংশ নিচ্ছেন। সূত্র: পার্সটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights