অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ
শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন জয়পুরহাট। রবিবার (স্টেডিয়ামে শীতার্ত মানুষদের এসব কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।

কম্বল নিতে আসা সদর উপজেলার হারাইল গ্রামের জবেদা বেগম (৬০) বলেন, কম্বলটা আমাদের খুব দরকার ছিলো। কয়দিন থেকে অনেক শীত পড়েছে। কিছুদিন আগে পেলে আরও বেশি ভালো হতো।

এ সময় এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও জেলা ব্র্যাক সমন্বয়ক আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও আউসগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল আলম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আজিজুর রহমান, আশার রিজিওনাল ম্যানেজার আবু রায়হান, আল মামুন, আতোয়ার রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights