অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে কেন হঠাৎ একাদশ বদলালেন স্কালোনি

অনলাইন ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়ার পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামছে আর্জেন্টিনা। ডালাসে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

তবে জয়ের সেই ম্যাচেও একাদশে ছোট একটি পরিবর্তন আনছেন কোচ লিওনেল স্কালোনি। ডান পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মোলিনা।

প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটছেন না স্কালোনি। আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে আসতে পারেন—এমন আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেস পুরোপুরি না ফেরায় লাউতারো মার্টিনেজের ওপরই আস্থা রাখা হচ্ছে।

মিডফিল্ড ও আক্রমণে থিয়াগো আলমাদা এবং নিকোলাস গঞ্জালেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আলমাদাই এগিয়ে রয়েছেন। ফলে আগের ম্যাচের মতোই তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

রক্ষণে বাম প্রান্তে খেলবেন ফাকুন্দো মেদিনা। চোট কাটিয়ে ফিরলেও নিকোলাস তাগলিয়াফিকোকে শুরু থেকেই নামানোর ঝুঁকি নিচ্ছে না দল। দ্বিতীয়ার্ধে তাকে নামানো হতে পারে।

মাঝমাঠে রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের ওপরই ভরসা থাকছে। প্রয়োজন হলে লিয়ান্দ্রো পারেদেসকে বদলি হিসেবে ব্যবহার করা হতে পারে।

সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights