অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে টাইগাররা

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা।

প্রথম ওভারেই মিশেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। লিটন দাস ধীর গতিতে ২৫ বল খেললেও আউট হয়েছে ১৬ রানে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪১ রান করেছেন। তবে চারে নামা রিশাদ সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন।
পাঁচে নেমে তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। ছয়ে নামা সাকিব আল হাসানের ব্যাটও আজ হাাসেনি। ১০ বলে করেছেন ৮ রান। তাসকিন করেছেন ৭ বলে ১৩ রান। আর চলতি আসরে প্রথবার দলে সুযোগ পাওয়া শেখ মেহেদী ফিরেছেন শূন্য রানে।

অজিদের হয়ে প্যাট কামিন্স নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। আর অ্যাডাম জাম্পার শিকার ২। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights