অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড

অনলাইন ডেস্ক

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রবিবার (১৯ নভেম্বর) স্বাগতিকদের হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। যদিও শিরোপা উদযাপনের জন্য খুব একটা সময় পাচ্ছে না চ্যাম্পিয়নরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপের রানার্স-আপ ভারতের বিপক্ষে দিন দুয়েক পরই মাঠে নেমে যেতে হবে বিশ্বজয়ীদের। আগামী ২৩ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আগেই জানানো হয়েছিল, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই থাকবেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। আসন্ন সিরিজে নেতৃত্ব সামলাবেন ম্যাথু ওয়েড। এ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৮ সদস্য-শন অ্যাবট, ট্রাভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা রয়েছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে।

অবশ্য শেষ মুহূর্তে এসে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তার পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। ওয়ার্নার এবারের বিশ্বকাপে অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ৪৮.৬৩ গড়ে ৫৩৫ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ধারণা করা হচ্ছে, বিশ্রাম নিতেই নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়ার্নার।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের দল:

ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights