অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে নেই লিটন-শরিফুল

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার ঘোষিত ১৫ সদস্যের দলে নেই লিটন দাস ও শরিফুল ইসলাম।

লিটন দাস বাঁ পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা চলছে। সেরে উঠতে কিছুদিন সময় লাগবে তার।

এ ছাড়া পেসার শরীফুল ইসলামের ইনজুরি ইস্যু আছে। তার পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি হয়েছে। ১২ আগস্ট নাগাদ তার একটি ফিটনেস অ্যাসেসমেন্ট হওয়ার কথা আছে। তবে প্রথম টেস্টে না থাকলেও ওয়ার্কলোড ও চিকিৎসকের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তাকে বিবেচনা করা হতে পারে।

এদিকে, টেস্ট দলে ফিরেছেন জাকের আলি অনিক ও সৌম্য সরকার। চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে রাখা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুমিনুল হক ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।

পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন এবং মুশফিক হাসান। স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট শুরু হবে ম্যাকাইতে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights