অস্ট্রেলিয়ার সুপার এইটে উঠার সম্ভাবনা কতটুকু?

অনলাইন ডেস্ক
টানা দুই পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া। প্রথমে জিম্বাবুয়ে, এরপর শ্রীলঙ্কার কাছে হার দু’ম্যাচেই ছন্দহীন ক্রিকেটে মানসিকভাবে বিধ্বস্ত মার্শের দল। ম্যাচ শেষে অধিনায়ক মিচেল মার্শের কণ্ঠেও ঝরে পড়ে হতাশা, “ভাগ্য এখন ঈশ্বরের হাতে।”

পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ১৮ ওভারে ১৮২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলায় সুপার এইটে ওঠার পথ আরও কঠিন হয়ে গেছে অজিদের জন্য। এখন তাদের সামনে বেঁচে থাকার একমাত্র উপায়- ওমানকে বড় ব্যবধানে হারানো এবং জিম্বাবুয়ের বাকি ম্যাচগুলোর ফল নিজেদের পক্ষে আসা।

অস্ট্রেলিয়ার সামনে যে সমীকরণ

নিজেদের শেষ ম্যাচে ওমানকে উড়িয়ে দিতে হবে। জিম্বাবুয়েকে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা দুই ম্যাচেই হারতে হবে। এরপর নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলতে হবে।

বর্তমানে জিম্বাবুয়ে নেট রান রেটে ভালো অবস্থানে থাকায় অস্ট্রেলিয়ার সম্ভাবনা ‘ক্ষীণ’ বলেই ধরা হচ্ছে। তবু আশার প্রদীপ নিভে যায়নি।

মার্শদের নজর এখন জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ব্যাটিং ধসকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন মার্শ। আট ওভারে উইকেটহীন ৯৭ রানের দুর্দান্ত শুরু মিললেও শেষ ১২ ওভারে ১০ উইকেট হারিয়ে রান রেট নেমে আসে মাত্র সাতের ঘরে। “পরিকল্পনার সঠিক বাস্তবায়ন না করতে পারাই আমাদের ডুবিয়েছে,” মন্তব্য তার।

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন আর কেবল নিজেদের হাতে নেই- সমীকরণ, নেট রান রেট এবং অন্য দলের ফলের ওপরই নির্ভর করছে সুপার এইটের টিকিট। ক্রিকেটের অনিশ্চয়তায় ভর করেই শেষ ম্যাচের অপেক্ষা মার্শদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights