অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের জরিমানা

অনলাইন ডেস্ক
অ্যাশেজের প্রথম টেস্টের রুদ্ধশ্বাস সমাপ্তির পর শাস্তির মুখে পড়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ওপর। মন্থর ওভার রেটের কারণে উভয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ ফি কেটে নেওয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র থেকে দুই দলের ২ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। আইসিসি বুধবার এক বিবৃতিতে দুই দলের শাস্তির কথা জানায়।

এজবাস্টনে এই ম্যাচে নির্ধারিত সময়ে ২ ওভার কম করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনে রয়েছে প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে জরিমানার বিধান।
দুই অধিনায়ক প্যাট কামিন্স ও বেন স্টোকস দায় স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights