অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক
একই দিনে দুই বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। আগামীকাল সকাল সাড়ে ৬টায় বার্বাডোসে টি-২০ বিশ্বকাপে লড়বে ওমানের বিপক্ষে। একই দিন বিকালে বসুন্ধরা কিংস অ্যারিনায় বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ফিরতি ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে অ্যাওয়ে ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল গতকাল ঢাকা এসে পৌঁছেছে। ঢাকায় এলেও অনুশীলনে নামেনি অস্ট্রেলিয়া। আজ কিংস অ্যারিনায় গা গরম করবে তারা। কিংস অ্যারিনায় একাধিক আন্তর্জাতিক ম্যাচ হলেও এই প্রথম বিশ্বকাপ খেলা কোনো দেশের দেখা মিলবে।

মেলবোর্নে প্রথম লেগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরে যান জামালরা। ঢাকার ফিরতি ম্যাচে বাংলাদেশের লক্ষ্যই একটাই গোলের ব্যবধান কমানো। ডিফেন্ডার তপু বর্মন বলেন, আশা করি ঘরের মাঠে আমরা তাদেরকে এক তরফা খেলতে দিবো না। ওরা শক্তিশালী দেশ। তারপরও চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights